20 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুদ্ধবিরতির আগে ইরানের আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৯

ইরানের উত্তর-পশ্চিমে গিলান প্রদেশের আবাসিক এলাকায় ইরসায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩৩ জনের মতো বেসামরিক নাগরিক।

বিজ্ঞাপন

আঞ্চলিক গভর্নরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলায় আশেপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন।

আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশুর থাকার তথ্যও জানানো হয়েছে।

এদিকে, টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানিয়ে তা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’

পড়ুন: ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন