১৩/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালা

নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও পেনশন স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

পরে উপজেলা অডিটোরিয়ামে ‘সর্বজনীন পেনশন স্কিম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন অর্থমন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনসহ অন্যান্যরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, সমবায় সমিতিতে টাকা রাখলে সেটির কোন নিশ্চয়তা থাকেনা। সরকারি পেনশন স্কিমে টাকা রাখলে সেটির নিশ্চয়তা আছে এবং সরকারই একমাত্র আস্থার জায়গা। যার কারনে মানুষ সরকারি ব্যাংকে টাকা রাখে। পেনশন স্কিম টাকা রাখলে সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। সেই সঙ্গে সকল শ্রেণী পেশার মানুষকে সর্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় প্রায় শতাধিক স্টল অংশ নেয়।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব, অংশ নিল ৬০ শিশু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন