১৫/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে ৩ বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন ২য় স্ত্রী

চাঁদপুরে ৩ বিয়ে করার অভিযোগে স্বামীকে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন ২য় স্ত্রী। এটি মতলব উত্তরের গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ঘটনা। পুলিশ বলছে, দ্রুত অভিযুক্ত স্ত্রীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

২৪ জুন মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে মো. উজ্জ্বল (৩৫)। বিয়ে করা তার নেশায় পরিণত হয়েছিলো। প্রথম বিয়ে গোপন রেখে ২য় বিয়ে করে সেই ২য় স্ত্রী থাকা সত্ত্বেও তিনি গোপনে ৩য় বিয়ে করেন। এমন চাঞ্চল্যকর ঘটনা জেনে যায় দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম (২৫)। তাই সুকৌশলে উজ্জ্বলকে নিজ বসতভিটায় নিয়ে আসেন কল্পনা বেগম। এরপর রাতে ঘুমন্ত অবস্থায় রেখে উজ্জ্বলের গোপনাঙ্গ কেটে দেয় কল্পনা। এরপর কল্পনা এবং তার পিতা বাবুর আলী ভয়ে গা ঢাকা দেন।

উজ্জ্বলের ৩য় স্ত্রী ফারজানা বলেন, আমাকে অজ্ঞাত একজন মুঠোফোনে উজ্জ্বলের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জানিয়েছে। পরে আমি তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাই। এরপরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাকে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করে। আমি ধারণা করছি কল্পনার পরকীয়া রয়েছে এবং সেটি জেনে ফেলায় ক্ষোভে সে এই কান্ড করেছে। আমি তার শাস্তির দাবী জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে কল্পনা ও তার পিতাকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেয়া যায়নি। এমনকি আশঙ্কাজনক অবস্থায় থাকায় ভুক্তভোগী উজ্জ্বলেরও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। সদর হাসপাতাল থেকেও উজ্জ্বলের এই ঘটনাটি আমাকে জানানো হয়েছে। উজ্জল নামে ব্যাক্তির দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয়ায় অভিযোগ পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে কল্পনা ও তার পিতা বাবুরকে আটক করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: জয়পুরহাট জেলা বিএনপির ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘সেকাল-একাল’-এর মোড়ক উন্মোচন

দেখুন: আদালতে যাচ্ছেন সাক্কু, দুর্নীতি রুখে দিতে চান রিফাত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন