বিজ্ঞাপন

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ফলজ চারা গাছ বিতরণ

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে অতি দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণ ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ফলজ দুঃস্থদের মাঝে ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৪ জুন দুপুরে কুড়িগ্রাম উপজেলা কৃষি অফিস চত্বরে এ সব চারা গাছ বিতরণ করা হয়।ইউকে সরকারের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় ৯৭৫০ টি ফলজ গাছ (আম,লেবু,পেয়ারা) বিতরণ করেন সংস্থাটি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপু রায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ।

চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ গাছের উপকারিতা ও এই কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নকেও উৎসাহিত করা হচ্ছে বলে জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন