20 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো এক্স সিরামিকস গ্রুপ

বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতি স্বরূপ এক্স সিরামিকস গ্রুপ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটি প্রদান করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্পখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রতিটি শ্রমিক, প্রকৌশলী এবং নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ় প্রতিজ্ঞ।

এই অর্জন আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে আরও দূর যেতে—পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথে।

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ড. সাইফুল হক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন