বিজ্ঞাপন

ছয় দফা দাবীতে নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচী

ছয় দাবীতে নেত্রকোনার সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পৌরশহরের আরামবাগ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসুচী পালন করেছে ।

বিজ্ঞাপন

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনের মাধ্যামে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যামে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ি নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী ও সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। এবং পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।

এ অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়সন সভাপতি মাহাবুবুর রহমান খান পন্নী, আব্দুর হাই, সুলতানা পারভিন, আকলিমা হকসহ আরো অনেকে।

এ সময় বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি। অথচ আজ পর্যন্ত আমাদের পদে কোনো পরিবর্তন হয়নি, রয়েছে বেতন কাঠামোয় চরম বৈষম্য। দ্রুত দাবী মেনে প্রজ্ঞাপন জারি না করলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল ধরণের কার্যক্রম আমরা বন্ধ করে দিবো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

পড়ুন: কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দেখুন: আদালতে যাচ্ছেন সাক্কু, দুর্নীতি রুখে দিতে চান রিফাত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন