বিজ্ঞাপন

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলদ ও কাঠ বৃক্ষের গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কামারখন্দ উপজেলার কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ হাজার চারা বিতরণ করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে কামারখন্দ উপজেলায় চলতি বছর অর্ধ লক্ষাধিক গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন