বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে। ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের আশ-পাশের সকলকে বোঝাবে।

আলোচনা শেষে, এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের নিয়মিত আয়োজন, স্বাস্থ্যবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পড়ুন: গাজীপুরে প্রতারণার অভিযোগে চায়না নাগরিক সহ ৫জন গ্রেফতার

দেখুন: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন