বিজ্ঞাপন

কলমাকান্দায় ৩নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার নাগনী চারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তারা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহমত আলী ও মানিক মাস্টার।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাগর আহমেদ, নাজিম ও জিহাদ খান মিতুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজল ও সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. শাজাহান কবির, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মানিক মিয়া প্রমূখ।

এ ছাড়াও সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা দলীয় ঐক্য জোরদার, আগামী জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও দলের মঙ্গল কামনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় জুলাই শহীদ পরিবারকে কায়সার কামালের ঈদ উপহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন