বিজ্ঞাপন

সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্ত

বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী এষা গুপ্ত। তার দাবি, প্রকাশ্যেই সাজিদ খান তার সঙ্গে খারাপ আচরণ ও বাজে ভাষায় গালাগালি করেছেন। যার জেরে তিনি ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা গুপ্ত জানান, সাজিদের সঙ্গে তার এতটাই তুমুল ঝগড়া হয় যে তা গালিগালাজ পর্যন্ত গড়ায়। তার কথায়, ‘অনেক ঝগড়া হয়েছিল। সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয়।’

‘তারপরে আর কখনও আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে সেটা আমার মোটেই পছন্দ নয়। ভালো ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয়।’

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে সাজিদ খান অভিনেত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করতে শুরু করেন। এষাও পাল্টা জবাব দেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। তিনি সেসময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর এই ছবিতে কাজ করবেন না। কিন্তু এরপরই নাকি ছবির প্রযোজক ফোন করে এষার কাছে ক্ষমা চান।

এষা আরও বলেন, ‘আমি সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে স্থির করেই ফেলেছিলাম আর এই ছবিতে কাজ করব না। কিন্তু প্রযোজক ফোন করে ক্ষমা চান।’ প্রযোজকের পর সাজিদ খান নিজেও নাকি ফোন করে এষার কাছে ক্ষমা চেয়েছিলেন।

বিতর্কের বিষয়ে তার ভাষ্য, ‘কিছু মানুষ কথা বলার আগে ভাবেন না। নানা কারণে এদের মাথা গরম হয়ে থাকে। আমি আর এই বিষয় নিয়ে কথা বলতেই চাই না।’

পড়ুন: ‘রাজনীতিতে থাকতে গেলে চামড়া মোটা করতে হবে’

দেখুন: ভারতে বিতর্কিত সিএএ বাস্তবায়ন স্থগিতের নির্দেশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন