21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাবির হল থেকে আগ্নেয়াস্ত্র জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় শহীদ সালাম-বরকত হলের এ-ব্লকের পশ্চিম দিকে অবস্থিত টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু। পরে পুলিশ গিয়ে অস্ত্রটি জব্দ করে।

পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, ‘আজ কাজ করার জন্য হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে যাই। সেখানে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।’

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল বলেন, ‘এটি একটি দেশীয় পুরাতন কাঠের বাটযুক্ত পাইপগান জব্দ করা হয়েছে। এটির দৈর্ঘ্য বাটসহ ২৩ ইঞ্চি।

এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘এ বিষয়ে সকালে জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করি। প্রক্টর অফিস থেকে নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।’

এনএ/

দেখুন: জাবি প্রশাসনের সামনেই শামীমের এমন পরিণতি ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন