কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উপস্থিত পরিক্ষার্থী ও অভিভাবকগণের সুবিধার্তে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।এসময় আগত পরিক্ষার্থীদের হাতে কলম,পানির বোতল ও ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ২৬ জুন সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজ গেটের সামনে হেল্প ডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার পানি সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মজিদা কলেজ ছাত্রদল এর সদস্য সচিব নাঈম ইসলাম সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক আসাদুজ্জামান আকাশ সদস্য সচিব মিলন রহমান কুড়িগ্রাম জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সহ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল এর নেতৃবৃন্দ।
পরিক্ষার্থী মোছাঃ শাহানাজ পারভীন বলেন,পরিক্ষা দিতে বড় ভাইদের কাছ থেকে কলম ও খাবার পানি উপহার পেয়ে ভালো লাগলো।
অভিভাবক মোছাঃ মনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে পরিক্ষা দিচ্ছে। কেন্দ্রে ঢোকার সময় মেয়ের হাতে কলম ও খাবার পানি তুলে দিলো ছাত্রদলের নেতাকর্মীরা।অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ ছাত্রদলের হেল্পডেস্কর কার্যক্রম দেখে খুবই ভালো লাগলো। এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দীন বলেন,সম্প্রতি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরন নিয়ে পাশে দাড়িয়েছিল ছাত্রদল। আজকেও কলেজের সামনে হেল্পডেস্ক করেছে।এটা একটি খুবই ভালো কাজ।এমন উদ্যোগ নেয়ার জন্য জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি।
পড়ুন: ঝিনাইদহে মাদকদ্রব্যের ব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত
দেখুন: সোলেমান হাজারী এখন খুলনায়
ইম/


