বিজ্ঞাপন

গাংনীতে কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুরের গাংনীতে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় গাংনী উপজেলার হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গাংনী বাজার প্রদক্ষিণ করে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা শাহজাহান সেলিম, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি নাজমুল হোসাইন, পৌর কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, যুবদল নেতা সাহিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার প্রহসনের রাজনীতিতে মেতে উঠে কৃষকদের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, যা কৃষক ও সাধারণ জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

তারা আরও বলেন, এই সরকার গণবিচ্ছিন্ন। তাদের একমাত্র লক্ষ্য দুর্নীতির মাধ্যমে সম্পদ লুটপাট করা। কৃষকের ন্যায্য দাবি উপেক্ষা করে সারের দাম বাড়ানো দেশবিরোধী ষড়যন্ত্রেরই অংশ।

সমাবেশ থেকে অবিলম্বে সারের মূল্য হ্রাস এবং কৃত্রিম সংকটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে মিছিলটি পুনরায় হাসপাতাল বাজারে ফিরে গিয়ে শেষ হয়।

এনএ/

দেখুন: কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বং*স করবে পৃথিবী: জানালো চ্যাটজিপিটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন