বিজ্ঞাপন

কিছু হওয়ার আগেই হার্দিকের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় : এষা

এক সময় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে শিরোনামে ছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। এবার সেই গুঞ্জনকেই সত্যি বলেই স্বীকার করলেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, কিছুদিন কথাবার্তা হলেও সম্পর্ক গড়ায়নি, তার আগেই ভেঙে যায়।

অভিনেত্রী বলেন, “হ্যাঁ, কয়েক মাস আমরা কথাবার্তা বলেছি। ভেবেছিলাম ‘কিছু’ হলেও হতে পারে। কিন্তু তেমন ‘কিছু’ হওয়ার আগেই সম্পর্কটা ভেঙে যায়।

তবে সম্পর্কের এমন পরিণতির পেছনে কী কারণ ছিল? উত্তরে অভিনেত্রীর বক্তব্য, “আমরা বেশ কয়েকবার দেখা করেছিলাম ঠিকই, কিন্তু নিমেষেই সেই ভাল লাগা উবে যায়। হয়তো সময় ছিল না আমাদের, আমাদের বোঝাপড়াও ঠিক ছিল না। প্রেমটা শেষ পর্যন্ত হয়নি। তা বলে কোনো রাগ নেই।

উল্লেখ্য, ২০১৮ সালে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হার্দিকের কিছু মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

এই ঘটনার পর হার্দিককে তীব্র সমালোচনা করেন এষা। এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, “প্রথমত, পুরুষদের সঙ্গে মহিলাদের নিজেদের তুলনা করা বন্ধ করা উচিত। আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ। কারও মনে আঘাত লাগুক, সেটা চাই না। কিন্তু তাঁকে বলব, ‘আপনি সন্তানের জন্ম দিচ্ছেন না কেন?’ প্রতি মাসের পাঁচটা দিন ঋতুস্রাব হয়। সেই সময়ও আমাদের নাচতে হয়, অফিস যেতে হয়, সন্তানদের খেয়াল রাখতে হয়। এগুলো যে দিন করতে পারবেন, সেই দিন নিজেকে উন্নততর মনে করবেন।”

এই ঘটনার অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে যায় বলে জানান এষা। এখন আর হার্দিকের সঙ্গে কোনো যোগাযোগও নেই বলে সাফ জানিয়েছেন অভিনেত্রী।

পড়ুন: প্রথম সপ্তাহে কতো আয় করলো ‘সিতারে জামিন পার

দেখুন: ‘খাওয়া-দাওয়া না দিলেও আমি গান গাইতে পারি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন