বিজ্ঞাপন

জোহরান মামদানি ভারতীয় কম, পাকিস্তানি বেশি : কঙ্গনা

নিউইয়র্ক শহরের সম্ভাব্য মেয়র, ভারতীয়-মার্কিন রাজনীতিক জোহরান মামদানিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

বিজ্ঞাপন

এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্ট রি-শেয়ার করে কঙ্গনা দাবি করেন, অতীতে টাইমস স্কোয়ারে এক প্রতিবাদ কর্মসূচিতে জোহরান ‘হিন্দুদের গালি দিয়েছিলেন’ এবং ‘ভগবান রামকে নিয়ে অপমানজনক মন্তব্য’ করেছিলেন।

তিনি লেখেন, ‘জোহরানের মা মীরা নায়ার একজন খ্যাতনামা পরিচালক এবং পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত। তিনি গুজরাটি বংশোদ্ভূত লেখক মেহমুদ মামদানিকে বিয়ে করেন। তাদের ছেলের নাম জোহরান রাখা হয়েছে, যা শুনতে অনেক বেশি পাকিস্তানি, ভারতীয় কম। তার হিন্দু পরিচয় কোথায় গেল?’

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও বলেন, ‘এ যেন এক চেনা গল্প—হিন্দু পরিচয়কে ভুলে গিয়ে এখন যেন হিন্দুধর্মকেই মুছে ফেলার চেষ্টা চলছে। তবে মীরা জিকে কয়েকবার দেখা হয়েছে, তাদের অভিনন্দন।’

কে এই জোহরান মামদানি?

৩৩ বছর বয়সি জোহরান মামদানি নিউইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার হিসেবে পরিচিত ছিলেন। এবার ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে নিয়েছেন। ৮০ শতাংশের বেশি ভোট গণনা হওয়ার পর জোহরানের জয় প্রায় নিশ্চিত।

জয়ের পর জোহরান বলেন, “নেলসন ম্যান্ডেলার কথা ধার করে বলছি—যেকোনও কিছুকেই অসম্ভব মনে হয়, যতক্ষণ না সেটা সম্পন্ন হয়। আজ আমরা সেটা করে দেখালাম।”

জোহরানকে অভিনন্দন জানিয়ে বলিউড অভিনেতা বিজয় ভর্মা সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। এছাড়া অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

পড়ুন: কনার বিবাহবিচ্ছেদ নিয়ে ‘টিপ্পনী’ ন্যান্সির

দেখুন: তরুণদের প্রতি আইয়ুব বাচ্চুর উপদেশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন