বিজ্ঞাপন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন: প্রেস উইং

অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

বিজ্ঞাপন

রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের ওই পরীক্ষার্থীকে এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার একটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের পরীক্ষায় ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার একটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।’

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ‌‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

পড়ুন: হাসিনার পালিয়ে যাওয়ার ব্রেকিং দিয়ে পুরস্কার পেলেন শফিকুল

দেখুন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে ৪ জন নি হ ত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন