বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্বীকৃতির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঝিনাইদহ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে এ কার্নিভাল শুরু হয়।
শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
এর আগে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে ক্রিকেট কার্নিভালে অংশগ্রহণকারী খুদে ক্রিকেটার, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহমেদ নাসিম আনসারী, জেলার প্রধান ক্রিকেট কোচ ফরহাদুর রেজা মুন্না, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক হাসান শরিফ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রত্না খাতুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের অনুর্ধ্ব ১২ বছর বয়সী খুদে ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে।
পড়ুন: তৃতীয়বারের মতো পেছালো জাকসু নির্বাচন
দেখুন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে ৪ জন নি হ ত |
ইম/


