জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আগামীর রাজনীতি দেশে যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ করে। রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন তাঁরা যেন সত্যিকার অর্থে সেভাবে, দলের স্বার্থের উর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকেই দেখেন।
আজ শুক্রবার (২৭ জুন) জেলা জামায়াতের মৌলভীবাজারের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন, পরে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে যান, সেখানে তার কবর জিয়ারত করে উপস্থিত শত শত মানুষদের নিয়ে আন্দোলনের দীর্ঘদিনের সাথীর সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে কান্না জড়িত কন্ঠে মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, প্রবাসী সুলতান আহমদ ও জালাল আহমদ , জেলা সহকারী সেক্রেটারি আলা উদদীন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, ছাত্র শিবির জেলা সভাপতি নিজামুদ্দিন, জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জাময়াত আমীর পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে মর্মান্তিক হত্যাকান্ডের স্বীকার নাফিজা জান্নাত আনজুমের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাঁদের সমবেদনা জ্ঞাপন করেন।
এনএ/


