ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বরিশল গ্রামে একটি বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন—সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (২৭ জুন) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া জানান, “আহত তিনজন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাদেরকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কুকুর-বিড়ালের তেমন কোনো নিয়ন্ত্রণ না থাকায় এমন ঘটনার আশঙ্কা সবসময় থেকেই যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এনএ/


