26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া শিশু মিথিলার মৃত্যু

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মিথিলা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিথিলা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাঙ্গনামাড়ি ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বাসিন্দা। পরিবারসহ গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মজনু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাবা ও মা স্থানীয় একটি শিল্পকারখানায় চাকরি করেন।

নিহতের মামা সজিব মিয়া (২৩) জানান, গত ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মিথিলার মা-বাবা কর্মস্থলে থাকায় তিনি শিশুটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ঘরে গ্যাসের গন্ধ পেয়ে চুলার কাছে যান এবং সিলিন্ডারের পাইপে লিকেজ দেখতে পান। লিকেজ বন্ধের চেষ্টা করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মিথিলা দগ্ধ হয় এবং তাকেও রক্ষা করতে গিয়ে তিনি দগ্ধ হন।

পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মিথিলা ও তার মামাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে শুক্রবার ভোরে মিথিলা মারা যায়। তার মামা সজিব মিয়া এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশের এসআই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন