কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে, গতকাল (শুক্রবার) তৃতীয় দিন শেষেই কলম্বো টেস্টের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। গল টেস্টে ব্যাট হাতে শাসন করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে কলম্বোতে। ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনের খেলা শেষেই ইনিংস ব্যবধানে হারের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হারল বাংলাদেশ।
পড়ুন: কলম্বো টেস্ট: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
এস


