২৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইবির বাস চাপায় পু‌লিশ কন‌স্টেবল নিহত

কু‌ষ্টিয়ায় দা‌য়িত্বপালন করা অবস্থায় ইসলা‌মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বা‌সের চাপায় পু‌লি‌শের এক সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

আজ শ‌নিবার (২৮ জুন) সকাল সা‌ড়ে ১০টায় সদর উপ‌জেলার ভাদা‌লিয়া এলাকায় অব‌স্থিত হাইও‌য়ে থানার সাম‌নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়‌কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত পু‌লিশ কনস্টেবল হা‌ফিজুর রহমান(৩০) কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন। তি‌নি পাবনা জেলার চাট‌মোহর উপ‌জেলার জাগর‌কোল গ্রা‌মের আহম্মদ আলীর ছে‌লে।

ঘটনাস্থ‌লে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপ প‌রিদর্শক(এসআই) না‌জির আহ‌ম্মেদ ব‌লেন, সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক ‌থে‌কে আসা ইসলামী ‌বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

নিহত পু‌লিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন ব‌লেন, সাত মাস আগে তারা বি‌য়ে ক‌রে‌ছেন। আগের প‌ক্ষে তার এক‌টি কন্যা সন্তান র‌য়ে‌ছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন ব‌লেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ ক‌রে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে। এ বিষ‌য়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহ‌ণের প্রস্তু‌তি চল‌ছে।

এনএ/

দেখুন: বেহাল পটুয়াখালীর বাস টার্মিনাল, ভোগান্তিতে যাত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন