১৫/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণফোরাম করে কাউকে দেশ থেকে পালাতে হয়নি:ডা. মো. মিজানুর রহমান

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন,গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি। দেশের স্বার্থে গণমানুষের জন্য কাজ করে গণফোরাম। মরহুম দুই নেতার আর্দশে ঐক্যবদ্ধ হয়ে গণফোরামকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

২৮ জুন শনিবার সকালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা গণফোরামের আয়োজনে কেন্দ্রীয় গণফোরামের সভাপতি ও উপদেষ্টার স্মরনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. মিজানুর রহমান আরও বলেন, গণফোরাম প্রগতিশীল রাজনীতি করে আসছে। চাঁদপুরে এর শক্ত অবস্থান রয়েছে। আমরা চাই সবাইকে সাথে নিয়ে গণফোরাম আরও এগিয়ে যাবে।

জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহ নুরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, শহর জামায়াত ইসলামের সাধারন সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, বাসদ চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক শাহজাহান তালুকদার, কমিউনিষ্ট পার্টির চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী প্রমূখ।

অনুষ্ঠানে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকারের এ শোকসভা শেষে পরে দোয়া মাহফিলে অতিথিরাসহ জেলা গণফোরামের বিভিন্ন সাংগঠনিক নেতা-কর্মীরা অংশ নেন।

পড়ুন: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ

দেখুন: নিজের কবর খুঁড়ে ৭ বছর মৃত্যুর অপেক্ষায় |

ইম/



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন