32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক এক

শেরপুর জেলা শহরের ইউনাইটেড (প্রাঃ) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকটির পরিবার ও স্থানীয়রা জানায়, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়ার গর্ভবতী স্ত্রী আবেদা বেগমের তিনদিনের নবজাতককে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল নয়টার সময় চাঁদনী বেগম নামে ওই মহিলা নবজাতকটিকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ নবজাতকটিক উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে নবজাতকটি তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি, এলাকাবাসীর বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন