25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার হলেও শাটডাউন চলবে

দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

রোববার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা।

তিনি বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের বিকেল ৪টায় আলোচনার জন্য ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আয়কর বিভাগ থেকে ১০ ও কাস্টমস থেকে ১০ জন মোট ২০ জনের কমিটি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যানের পদত্যাগ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের বিষয়ে বৈঠক হবে জানিয়ে আশিক রানা আরও বলেন, চেয়ারম্যানের পদত্যাগ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের ব্যাপারে বৈঠক হবে।

এদিকে, শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।

কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায় না-সেটা আমরা বিশ্বাস করি না। বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু এনবিআরের সংস্কার হতে হবে।

যদিও ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী সেবা অব্যাহত রয়েছে।

পড়ুন: এনবিআরে অচলাবস্থা : ব্যাহত হচ্ছে দৈনিক আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন