১৮/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠায় প্রাথমিক সিদ্ধান্ত

তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও বারবার উচ্চারিত একটি স্বপ্নের নাম—বিসিএস ইনফরমেশন একাডেমি। সময়ের আবর্তে সেই প্রত্যাশা কখনো ছিল উচ্চকণ্ঠে, কখনো নিঃশব্দ চাপা আকাঙ্ক্ষায়। অবশেষে দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নের পথে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শহরের সুবিধাজনক স্থানে এই একাডেমি নির্মিত হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এই একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হবে। বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠিত হলে এটি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একাডেমি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, তথ্য ক্যাডার কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো. মামুন অর রশিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত এপ্রিল মাসের সমন্বয় সভায় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘বর্তমানে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য কোনো প্রশিক্ষণ একাডেমি নেই। একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের কার্যক্রম গ্রহণ করতে হবে।’ এপ্রিল মাসের সমন্বয় সভার কার্যবিবরণীতেও একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে উদ্যোগ গ্রহণের কথাও কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন