জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের বিষয়ে আলোচনা করেছে উপদেষ্টা পরিষদ। তবে এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারের কোনো বৈঠক হবে না।
রোববার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এনবিআরের অচলাবস্থা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি প্রেস রিলিজ দেয়া হবে।
তবে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।
বিজ্ঞাপন
পড়ুন: মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার হলেও শাটডাউন চলবে
এস/


