বিজ্ঞাপন

ঝিনাইদহে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মরজাত বাওড়ের প্রতিবেশগত সংকটাপন্ন ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা মৎস কর্মকর্তা মো. ফরহাদুর রেজা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সহকারী কমিশনার তানভীর ইসলাম সাগর সহ জেলার বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও মৎসজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মরজাত বাওড়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রতিবেশ রক্ষায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মরজাত বাওড়ের প্রতিবেশগত সংকট নিরসনে নানা ধরণের পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, ঝিনাইদহ জেলা বাওড়ের জেলা। বাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রেখে চলেছে। ৫ আগস্ট পরবর্তী জেলার কোনো বাওড়ে কাউকে একটি বরশি ফেলার অনুমতি দেইনি। বাওড়ের প্রতিবেশগত সংকট নিরসনে সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে।

এনএ/

দেখুন: ঝিনাইদহে ২ টাকায় মিলছে এক প্যাকেট বিরিয়ানি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন