২৬/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল, প্রতিষ্ঠান সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. রায়হান তালুকদার, ডা. রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি এন্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিষ্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে তিনদিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।

শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও জেলরোডে আল খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধ ভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে একজন চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। তাকে তিনদিনের জেল দেওয়া হয়। এছাড়াও কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

পড়ুন: রূপগঞ্জ উপজেলা পরিষদের ১৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা

দেখুন: ইউএনও ওসিদের বদলির কারণ জানাল ইসি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন