32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে বিএনপি নেতার জানাজায় হাজারও মানুষের ঢল

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা নান্ডা (৬৬) গতকাল শনিবার সকাল সাড়ে ৭ দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার শনিবার সন্ধ্যার দিকে মানুষের ঢল নামে। ২৯ জুন রবিবার সকালে কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

তার জানাজায় উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকা এর পিপি এডভোকেট এরশাদ আলম জর্জ, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন সহ ছাত্রদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মাহমুদুল হক রুবেল বলেন, গোলাম মোস্তফা নান্ডা এই এলাকার বিএনপির একজন অভিভাবক ছিলেন। দলের জন্য তার ত্যাগ তাকে আরও সম্মানের আসনে নিয়ে গেছেন। তিনি একজন স্বল্পভাষী ও বিনয়ী মানুষ ছিলেন। কারো সাথে তিনি উচ্চস্বরে কথা বলতেন না। এই এলাকার মানুষের বিপদে আপদে তিনি সবার আগে ছুটে যেতেন। সামাজিক সমস্যা সমাধানে তার ছিলো বিচক্ষণতা। জটিল সমস্যা গুলো তিনি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারতেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

পড়ুন: দিনাজপুর জেলা ট্রাক কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দেখুন: ইউএনও’র বিচারের দাবিতে এলাকাবাসী ও ছাত্রদের বিক্ষোভ মিছিল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন