০১/০৩/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রেষ্ঠ নাট্য নির্মাতা অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান

গত ২৯ জুন রবিবার বিকাল ৪টায় ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের (এজেএফবি) আয়োজনে, সংগঠনটির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রদান করে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫। বিশেষ সম্মাননা প্রদানের পাশাপাশি শিল্পের বিভিন্ন মাধ্যমের গুণি ও প্রতিভাবান শিল্পীদের মূল্যায়ন করা হয় এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্যে দিয়ে।

টিভি নাটক নির্মাণে স্বকীয়তা এবং স্বতন্ত্রতার স্বাক্ষর রাখায় বেস্ট ড্রামা ডিরেক্টর হিসাবে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় নাট্য নির্মাতা নাজনীন হাসান খান’কে।

নাজনীন হাসান খান নির্মিত উল্লেখযোগ্য টিভি নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে বিশিষ্ট চিন্তাবিদ, দারোগা বউ জামাই আসামী, ভেজাল কাদের, আলো-আন্ধার, মায়ের ইচ্ছা, নীল শুভ্র,গণক,ভুঁড়ির অহংকার সহ আরো অনেক নাটক ও টেলিফিল্ম। নাটক ও টেলিফিল্ম গুলো ইতিমধ্যে যেমন বিভিন্ন স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তেমনি প্রচার পরবর্তী ইউটিউবে প্রচারণায় ভিউয়ের পরিমান অগনিত।

বিজ্ঞাপন


নাটক নির্মাতার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সম্মানিত সদস্য। বিগত সময়ে বাভাসি’র মতো আন্তর্জাতিক চলচ্চিত্র বোর্ডের একজন সম্মানিত জুরি হিসাবে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বিশ্বের অসংখ্য দেশ ভ্রমনকালে তিনি সামাজিক এবং দাতব্য সেবাকার্যে যুক্ত হয়ে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, আধুনিক সংগীতসহ নানামাত্রিক সংগীত পরিবেশন করেছেন।

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রার্থীর অনুভূতি প্রকাশ করতে যেয়ে নাজনীন হাসান খান বললেন, ‘টিভি নাটক নির্মানের দার্শনীক এবং ব্যবহারিক দিকটা আমার মধ্যে এসেছে হুমায়ূন আহমদের কাজ স্বচক্ষে দেখার মধ্যে দিয়ে। ফলে সব সময়ই আমার মনে হয়েছে হাসি-কান্না, গ্রহণ-বর্জন, বিগত-স্বাগত যে দৃশ্যকল্পে যে দৃশ্যায়নেরই উপস্থাপনা করিনা কেন মূলকথা একটা সমাজ-সংসারমুখী বার্তা যেন থাকে আমার নির্মাণে আর সেটাই সবসময় আমার নতুন নির্মানের তাড়না। ফলে আজকে যখন আমার বিগত কাজের মূল্যায়নে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ আমাকে এজে এফ বি স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করলো বেস্ট ড্রামা ডিরেক্টর হিসাবে, তখন সেটা একাধারে আমাকে সামনে আরও বেশি নির্মাণ করার তাড়না, পাশাপাশি ব্যক্তিগত পরিশ্রমের জায়গা থেকে বিষয়টি আমার জন্যে আনন্দের এবং তৃপ্তির।’

উল্লেখ্য নির্মাতা নাজনীন হাসান খান বিগত সময়ে বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, একে ফজলুল হক অ্যাওয়ার্ডের মতো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড লাভ করেছেন।

পড়ুন : ঈদে আসছে নির্মাতা নাজনীন হাসান খানের গণক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন