33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় শ্রীবরদী উপজেলা পরিষদের বিআরডিবি এর হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. ইয়াসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশিক্ষণ অফিসার শোয়েব আহমেদ এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যাবসায়ীকে নির্যাতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন