33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মির্জা ফখরুলের সাথে শেরপুর জেলা বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৯ জুন রবিবার জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি মহাসচিবের ঢাকার বাসভবনে ওই সাক্ষাৎ হয়। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক নারী নেত্রী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শেরপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আতাহার প্রমুখ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় বিএনপি মহাসচিব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। তিনি জেলার নারীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে কাজ করে যেতে নারী নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বিশেষ তাগিদ দেন। মহাসচিব আরও বলেন, প্রিয়াঙ্কার মধ্যে নেতৃত্ব দেয়ার বিশেষ গুণ রয়েছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সে একদিন অনেক বড় নেত্রী হতে পারবে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে যথাযথভাবে পালন করবো। আমাদেরকে এ দায়িত্ব দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী বলেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক দেয়া কমিটিকে সবধরনের সহযোগিতা করবো।

বিজ্ঞাপন

পড়ুন : ৭ বছর পর শেরপুর চেম্বারের নির্বাচন : প্রাণচাঞ্চল্য ফিরছে ব্যবসায়ীদের মধ্যে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন