বিজ্ঞাপন

ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান।

শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, শৈলকূপা উপজেলার আহবায়ক রাহাত মিয়া, মহেশপুর উপজেলার আহবায়ক হামিদুর রানা, সদর উপজেলা আহবায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

সংগঠনের জেলা মূখ্য সংগঠক সাজেদুর রহমান সহ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

এনএ/

দেখুন: জুলাই অভ্যুত্থানে চানখারপুলে হ/ত্যা মা/ম/লা/র শুনানি ট্রাইব্যুনালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন