বিজ্ঞাপন

জিবনগরে করোনা কিট সংকট: স্বাস্থ্যসেবা ব্যাহত, আতঙ্কে সাধারণ মানুষ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার কিটের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে প্রতিদিনই পরীক্ষার জন্য আসা রোগীরা ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে রোগ নির্ণয় ব্যাহত হচ্ছে, চিকিৎসা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, এবং মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে দুঃশ্চিন্তা ও আতঙ্ক।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে একটি কিটও নেই এখানে। প্রতিদিন রোগীরা উপসর্গ নিয়ে আসলেও নমুনা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় উপসর্গ দেখে আলাদা করে রাখা হলেও পরীক্ষা না হওয়ায় চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তবে সাধারণ মানুষের ভোগান্তি দিনে দিনে বেড়েই চলেছে। চিকিৎসা নিতে আসা মানুষদের হতাশা চোখে মুখে স্পষ্ট। উপজেলার গোপালনগর গ্রামের বৃদ্ধ জয়নাল মণ্ডল (৬২), যিনি কাশি ও জ্বরে ভুগছেন, বলেন, তিন দিন ধরে জ্বর কাশি হচ্ছে। ছেলে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে এলো, কিন্তু ডাক্তার বললেন পরীক্ষা করা যাবে না—কিট নাই। আমরা গরিব মানুষ, শহরে গিয়ে বেসরকারি জায়গায় পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এখন কী করব? মরে গেলেও কেউ জানতে পারবে না কিসে মরলাম।

একইভাবে মুজিবনগর সদরের রাবেয়া খাতুন (৩৫) বলেন, আমি গর্ভবতী। শরীরে জ্বর-সর্দি, মাথাব্যথা। অনেক ভয় পাচ্ছি। ডাক্তার বলেছেন, করোনার উপসর্গ থাকতে পারে। কিন্তু কিট নেই বলে কিছু করতে পারবেন না। একজন মা যদি নিজের আর বাচ্চার নিরাপত্তা না জানে, তাহলে সে কোথায় যাবে?

এই রকম অসংখ্য সাধারণ মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। হাসপাতালের নার্স রোকেয়া বেগম জানান, রোগীরা অনেক সময় আমাদের ওপর রাগ ঝাড়েন। আমরা তো কিছুই করতে পারছি না। নিজেদেরও ভয় করে—কোন রোগী করোনায় আক্রান্ত তা না জেনে সামনে দাঁড়িয়ে সেবা দিচ্ছি। এটা আমাদের জন্যও এক ধরনের বিপদ।

মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান বলেন,বর্তমানে আমাদের হাতে কোনো কিট নেই। উপসর্গ থাকা ব্যক্তিদের আমরা শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠাতে বাধ্য হচ্ছি। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। তারা কিট পাঠানোর আশ্বাস দিয়েছেন।

মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম আবু সাইদ বলেন,জেলা ও উপজেলা পর্যায়ে সাময়িক কিট সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। শিগগিরই কিট সরবরাহ হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

পড়ুন: চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন

দেখুন: পঞ্চগড়ে বিশেষ শিশুর জন্ম, চলছে পর্যবেক্ষণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন