24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিজ দলের কেউ মাদকের সাথে জড়িত হলে ছাড় নয় : সাইফুল ইসলাম ফিরোজ

নিজ দলের মধ্যে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পতিত স্বৈরাচার দোসরদের অব্যাহত ষড়যন্ত্রে প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের ধরিয়ে দিতে সাহায্য করা হবে। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাই কালীগঞ্জে হবে না। মাদক ব্যবসায়ীরা কোন দলের হতে পারে না। বিগত সরকারের সময়ে উঠতি বয়সের সন্তানেরা মাদকের সাথে জড়িত হয়ে গেছে।

প্রধান অতিথি আরো বলেন, যারা বিগত দিনে মাদক ব্যবসা করতো তারা এখনো মাদকের ব্যবসা করে যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না। এই শহরে কোন মাদক ব্যবসা হলে তার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। মাদক ব্যবসা যতো বড় শক্তিশালী হোন না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।
তিনি বলেন, বিগত স্বৈরাচারের দোসরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করছে না। যদি আপানার দোসরদের ধরতে ব্যর্থ হন তাহলে সাধারণ মানুষ তাদের ধরে আপনাদের কাছে তুলে দিবে।


বিক্ষোভ সমাবেশের পর শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা। মিছিলে বৃষ্টি উপেক্ষ করে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: নেত্রকোনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

দেখুন: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনের পদত্যাগ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন