১৯/০২/২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন


এসময় বক্তব্য রাখেন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিও এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে চালের ভরা মৌসুম হওয়া স্বত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে। চলমান মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে সংকটাপন্ন তৈরী করেছে। গেল কয়েক মাসে দেশে আমন ও বোরো উৎপাদন হয়েছে। কিন্তু দেখা গেছে কৃষক সেই ধানের সঠিক মূল্য পাচ্ছে না। অন্যদিকে একটি গোষ্ঠি কৃষি পন্যের সিন্ডিগেটের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা লাভবান হচ্ছে। এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিগেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পড়ুন: বাঁশখালীতে সিএনজি চালক অপহরণ ও নির্যাতনে উত্তাল শ্রমিক সমাজ

দেখুন: আজও রাজধানীতে ফিরেছেন অনেকে, স্বাভাবিক হচ্ছে নগরজীবন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন