০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় লাহুত মিয়া হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ও নারায়নগঞ্জের র‌্যাব-১১ এর সদর কোম্পনাী কর্তৃক যৌথ অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় লাহুত মিয়া (৪০) হত্যা মামলার মূল আসামি মানিক মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মানিক মিয়া মদনের বারবুড়ি গ্রামের মৃত আ. রশিদের ছেলে। অপরদিকে ভুক্তভোগী লাহুত মিয়া (৪০) একই গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়ার সহকারী পরিচালক।

এরআগে গত সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ শেয়ারচর হাজীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এ হত্যা মামলার এক নাম্বার এজাহারনামীয় আসামি মানিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের যৌথ আভিযানিক দল।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী লাহুত মিয়া গত ১১ মে সকাল আনুমানিক ১০টার দিকে তার খালাতো ভাই স্বপন মিয়ার বাড়িতে আসে। এসময় মানিক মিয়াসহ অপরাপর আসামিরা পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর অতর্কিত হামলা চালায় এবং রক্তাক্ত জখম করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ভুক্তভোগীর অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

পরবর্তীতে গত ১৪ মে দুপুর আনুমানিক ২টার দিকে মমেক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাহুত মিয়া। তার মৃত্যুপর ভুক্তভোগীর বড় ভাই আবুল বায়েছ (৪২) বাদীয় হয়ে গত ১৭ মে মদন থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, এ হত্যা মামলায় গ্রেফতারকৃত মূল আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

পড়ুন: জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

দেখুন: ঢাকা, না.গঞ্জ, গাজীপুরে ৪২টি ঝুঁ*কিপূর্ণ ভবন ভাঙার সুপারিশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন