ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। শনিবার ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামোড়া এলাকায় সড়কের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের দেলোয়ার আলীর ছেলে মো. ফারুক (২৫) ও একই ইউপির ছোট বাকাইল গ্রামের হোসেন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন হরষপুর ইউপির সোনামোড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় পাকা রাস্তার উপর মাদকের বস্তা রেখে ৪জন কারবারি যানবাহনের জন্যে অপেক্ষা করছিল। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরমধ্যে দুইজন পালিয়ে গেলেও বাকি দুইজনকে গ্রেফতার করে র্যাব। অভিযানে ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক আসামী ও জব্দকৃত গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন: পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


