ধামরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের রথখোলা এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক।

বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন বলেও উল্লেখ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক হুমায়ূন আহমেদ রোমান সিকদার এবং ধামরাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে রথখোলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন