বিজ্ঞাপন

চট্টগ্রাম ৮ আসনের জামায়াত প্রার্থী ডাঃ আবু নাছের এর সমর্থনে প্রতিনিধি সম্মেলন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ বোয়ালখালী,চান্দগাঁও,পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক সংসদীয় এলাকার বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী ডাঃ আবু নাছের এর সমর্থনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও আরবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নির্বাহী সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ, চাঁন্দগাও থানা জামায়াত আমীর মোঃ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামীর
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোঃ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্য এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দুর্নীতি,চাঁদাবাজ মুক্ত,একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে জামায়াত ইসলামীর বিকল্প নেই।স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে শুধু নাটক করা হয়েছে, এদেশের মানুষকে পোষণ করেছেন,এদেশকে ভারতের তাবেদারে রাষ্ট্র পরিণত করেছিল বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন,শেখ হাসিনা দুর্নীতি করে এদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলা বিহীন জুড়ি বাহিনী অবশেষে ভারতে পালিয়ে গেছে।দুর্নীতি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রগঠনে জামায়াত ইসলামীকে একবার সুযোগ দিতে দেশবাসীকে আহবান জানান।

বিজ্ঞাপন

প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামির সংসদীয় আসনের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক,চট্টগ্রাম মহানগর জামায়াত
ইসলামীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম, মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাংবাদিক মাহমুদুল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী,জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাছের,অধ্যক্ষ বদরুল হক,মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ,ছাত্রশিবির চট্টগ্রাম উত্তরের সভাপতি তানজিব হোসেন জুয়েলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পড়ুন: মাদরাসার শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ দাবি: অপহৃতা উদ্ধার, ২ জন গ্রেপ্তার

দেখুন: গত ৭ বছরে ঢাকার বাতাস বিশুদ্ধ ছিলো মাত্র ৪০ দিন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন