২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ট্রেনের টিকেট কালোবাজারির সময় সেনাবাহিনীর হাতে ‘বলদা রমজান’ আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের টিকেট কালোবাজারির সময় কৌতুক অভিনেতা রমজান মিয়া ওরফে বলদা রমজান (৪৫)কে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, রমজান মিয়া বিভিন্ন টেলিফিল্মে বলদা রমজান নামে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত। এছাড়াও ফেসবুক ভিত্তিক বিভিন্ন কনটেন্টের কারণে জনপ্রিয়তা রয়েছে তার। এর পাশাপাশি সে আশুগঞ্জ রেল স্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছিল। কিন্তু ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে মঙ্গলবার সকালে তাকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ট্রেনের টিকেট সহ আটক করেছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রমজানকে সেনাবাহিনীর সদস্যরা ট্রেনে ৮টি টিকেট সহ পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পড়ুন: মুরাদনগরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ

দেখুন: ২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকার দুই সিটির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন