০১/০৩/২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা টোল প্লাজা বন্ধ করে বিক্ষোভ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোল প্লাজা অবরোধ করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় তারা সেতুর টোল প্লাজা আটকে দেয়। সচেতন ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন হলেও সেখানে বিএনপি ও বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।
এদিকে সেতুর টোল প্লাজা অবরোধের ফলে দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শত শত যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘন্টা ধরে আটকে থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। রূপসা সেতুর আশপাশে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে গত বুধবার থেকে খানজাহান আলী সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন বৈষম্যবিরোধী আন্দেলনের নেতাকর্মীরা। সোমবার রাতে তারা রূপসা সেতু ব্লকেডের ঘোষণা দেয়।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার বিরোধী আন্দোলন মহল বিশেষের প্ররোচনায় হচ্ছে অভিযোগ তুলে কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক অংশসহ সমমনা ৭টি সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টা থেকে রূপসা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী টোল প্লাজার কাছে জড়ো হন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলামকে নেতাকর্মীদের নির্দেশনা দিতে দেখা যায়। বিকাল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদুল ইসলাম আজাদসহ কয়েকজন উপস্থিত হলে অবরোধ শুরু হয়। তখন বিএনপির সিনিয়র নেতারা চলে যান। ইজিবাইকের ওপর মাইক বেধে নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পরে বিকাল সাড়ে ৫টায় অবরোধ তুলে নিলে সেতুতে যান চলাচল শুরু হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই। গত ৬দিন ধারে আমরা কোন সুরাহা পাইনি। আজ বাধ্য হয়ে জুলাই এর প্রথম দিনে রূপসা সেতু টোল প্লাজা ব্লকেড করতে হলো। আমরা চাই এই নির্লজ্জ বেহায়া পুলিশ কমিশনারকে অচিরেই অপসারন করা হোক।
আন্দোলনকারী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, আমাদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি কোনো পদক্ষেপ না নেওয়ায় অবরোধ করতে বাধ্য হয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনার পদত্যাগ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান।

বিজ্ঞাপন

পড়ুন: শতবর্ষী কড়াই গাছের ভেতরে জ্বলছে আগুন,দেখতে উৎসুখ জনতার ভীড়

দেখুন: হু*মকির মুখে নগরীর জল নিষ্কাশন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন