২০/০২/২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটে ‘ভালো আচরণ’ দেখিয়ে মুক্তি পেলেন ৮ বন্দি

ভালো আচরণ, শৃঙ্খলা মেনে চলা ও আত্মসংশোধনের প্রমাণ পাওয়ায় মেয়াদপূর্তির আগেই কারামুক্তি পেয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ৮ বন্দি। মঙ্গলবার তারা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

‘টুয়েন্টি ইয়ারস রুল’ অর্থাৎ কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এ আসামীদের মুক্তি দেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়া বন্দিরা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।

পড়ুন: হাবিপ্রবি’র সাংবাদিক সমিতিতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন