বিজ্ঞাপন

প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান।

‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে সভা বসবে আজ। সভায় নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না।’

নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বড় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ছোট কোম্পানিগুলো পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না। নীতিমালায় পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে।’

জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করে বলেন, ‘এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি।’

একই দিন দুপুরে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, ‘আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়া হবে। বিএনপি গণতন্ত্রের ভোট চায়। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে।’

বিজ্ঞাপন

পড়ুন: গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই : মির্জা ফখরুল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন