24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পলাশে চাঁদার জন্য নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর, আহত ৭

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৭ শ্রমিক আহত হয়েছেন। এছাড়া লুট করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, বেলা ১২টার দিকে নদীপথে দুটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। শ্রমিকদের ৬টি কক্ষে ঢুকে তারা আসবাবপত্র ভাঙচুর করে, মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে ড্রেজারের ৭ জন শ্রমিক আহত হন।

লুটপাট শেষে হামলাকারীরা আবারও ট্রলারে করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুব রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। এখানে ঘণ্টায় ২৫০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেওয়ায় দিনে-দুপুরে এ হামলা চালানো হয়েছে। হামলার পর থেকে শ্রমিকদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা, বগুড়ায় যুবক গ্রেফতার

দেখুন: প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে হরিদাস লুটেছে কোটি টাকা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন