২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিক সহ ৬ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দন্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মোঃ দিদার (২৬)।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে সীসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সেখান থেকে সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সীসা গলানোতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছিল। কারাখানাটি অভিযান পরিচালনা করে তিন চীনা নাগরিক সহ ৬জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ সীসা তৈরির কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত মাদরাসা ছাত্র ৫ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন