২৮/০২/২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের সাত জেলায় ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহবৃষ্টি হতে পারে।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকাসহ নয় অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন