১২/০২/২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেফতারকৃত খোকন মিয়া আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকন মিয়া অবৈধ অস্ত্রটি নিজ বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, পিস্তলটি খোকন মিয়ার।
ওসি মহিনুল ইসলাম জানান, অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও অস্ত্র কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁস, ভুয়া উত্তীর্ণ ও ফল জালিয়াতিসহ নানা অভিযোগ

দেখুন: গাইবান্ধায় ঘন কুয়াশার মধ্যে বাসচাপায় নি*হত ৪

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন