ইতালীর রাজধানী রোমে আজ সকাল ৮টার দিকে ভিয়া ক্যাসেলিনা প্রধান সড়কের পাশে অবস্থিত একটি প্যাট্রোল পাপে হটাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। বিস্ফোরনে শুধূ কাঁচই নয়, প্লাষ্টার পযর্ন্ত খসে পরে । পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছলে, উদ্ধার কার্যক্রমের সময়ে পুনরায় প্রচন্ড ভাবে বিস্ফোরণ হয় । এ ঘটনায় ১০ জন পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ মোট ২০ জন আহত।
অসুস্থ সকলে আশঙ্কা জনক না হলেও সকলেই গুরুতর আহত হন। এ সময়ে ক্যাসেলিনার প্রধান সড়কে যানবহন চলাচল বন্ধ করে দেয়া হয়।ঘটনাস্থলের নিকট বর্তী একটি স্কুল অবস্থিত,তবে ভোর ৮টার দরুন অনেকে স্কুলে এসে পৌছায়নি।তথ্য বলছে এ সময় মোট ৬০ জন ছাত্র-ছাত্রী, ঘটনার সময় উপস্থিত ছিল। আগুন দেখেই স্কুলের শিক্ষিকা শিশুদেরকে নিয়ে বাহিরে চলে বেরিয়ে প্রদান রাস্তা নেমে আসেন।এ সময়ে সকল অভিবাবকদেরকে ও শিশুদের বাড়ীতে ফেরত পাঠিয়ে দেয় । তার মাত্র ১০ মিনিট পরে পুনরায় বিস্ফোরণে আগুনের ভয় আশেপাশে বসবাসরত এলাকাবাসী আতম্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। বিস্ফোরণে আশেপাশে গাড়ি সহ অনেক কিছু আগুন ধরে যায় । বিস্ফোরনের শব্দ ২০ কিলোমিটার দূর থেকে শুনা
স্কুলের শিক্ষক জানায় যদি ঘটনাটি ৮.৩০ এর পর ঘটত, তাহালে ৬০ জন শিশুর জীবন হুমকির মাঝে ছিল ।
প্রায় ৩ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নি নির্বাপক কর্মীরা জানান প্রচন্ডরকম খরতাপে ইতালীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে।তাই সকলকে সতর্কতার সহিত থাকতে বলা হয়েছে।সেি সাথে খড়খড়ে স্থানগুলোতে যতটা সম্ভব পানি ব্যবহার করে ভিজিয়ে রাখার কথা বলেন তারা।অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির বিষয়ে পুর্ন তদন্ত চলছে।
পড়ুন: হত্যার সন্দেহ হওয়ায় গোরস্থানে যাওয়ার পথে গৃহবধূর লাশ আটকে দিল পুলিশ
দেখুন: লঞ্চেই সন্তান জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াত
ইম/


